প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিআর বিদ্রোহে জড়িত থাকার দায়ে দিনাজপুরের ফুলবাড়ী ৪০ রাইফেল ব্যাটালিয়নের ২৩ জওয়ানের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আজ রোববার বিশেষ আদালত-১৩ এ রায় দেন।রায়ে আসামিদের সর্বোচ্চ ছয় বছর থেকে সর্বনিম্ন ছয় মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়। বিশেষ আদালতের সভাপতি দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহমাদ এ রায় ঘোষণা করেন।আজ বেলা ১১টায় আদালতের কার্যক্রম শুরু হয়। সাড়ে ১১টার দিকে রায় ঘোষণা করা হয়।মামলার প্রসকিউটর ছিলেন ৪০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আকরামুজ্জামান।