ফুলবাড়ীতে ৬ দফা দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব ঘোষণা অনুযায়ী ছয় দফা দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে আজ সোমবার সড়ক ও রেলপথ অবরোধ করা হয়েছে। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকে সকাল ছয়টা থেকে শুরু হওয়া এ অবরোধ কর্মসূচি চলে দুপুর ১২টা পর্যন্ত।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অবরোধ কর্মসূচি সফল করতে সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে লোকজন এসে ঢাকা-দিনাজপুর মহাসড়কের ওপর অবস্থান নেয়। এ কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। ফুলবাড়ীর রেলস্টেশন এলাকায়ও বহু লোক অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করে রাখে।ফুলবাড়ী থানার পুলিশ জানায়, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপুলসংখ্যক মোতায়েন করা হয়।