ফুলবাড়ীর ২৩ আসামিকে অভিযোগ পড়ে শোনানো হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে দিনাজপুরের ফুলবাড়ী ৪০ রাইফেল ব্যাটালিয়নের অভিযুক্ত ২৩ আসামিকে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়েছে।আজ বুধবার সকাল ১০টায় ব্যাটালিয়ন চত্বরে বিশেষ আদালত-১৩-এ বিচারকাজ শুরু হয়ে সাড়ে ১০টা পর্যন্ত চলে। আদালত আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। আদালতে সভাপতিত্ব করেন দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহমাদ। আদালতে প্রসিকিউটর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আমিরুল ইসলাম শিকদার আসামিদের উপস্থিতিতে অভিযোগ পড়ে শোনান। তিনি গত বছরের ২৫-২৬ ফেব্রুয়ারি সংঘটিত ফুলবাড়ী বিডিআর ক্যাম্পে বিদ্রোহে অংশগ্রহণকারী গ্রেপ্তার হওয়া ২৩ বিডিআর সদস্যের প্রত্যেকের নাম ধরে তাঁদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন।