ফুসফুসে মারাত্মক সংক্রমণ চাভেজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানসারের অস্ত্রোপচারের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের ফুসফুসে মারাত্মক সংক্রমণ দেখা দিয়েছে। এতে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে গতকাল বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী আরনেস্তো ভিলেগাস। আজ শুক্রবার বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।কিউবার রাজধানী হাভানার হাসপাতালে অস্ত্রোপচারের পর সেখানে চিকিত্সাধীন রয়েছেন ৫৮ বছর বয়সী সমাজতন্ত্রের অনুসারী এই প্রেসিডেন্ট। ফুসফুসের সংক্রমণ গুরুতর আকার ধারণ করায় তাঁর শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে। অস্ত্রোপচারের পর তিন সপ্তাহের বেশি সময় ধরে তিনি প্রকাশ্যে আসেন না। চাভেজের শারীরিক অবস্থা এখন জটিল বলে জানিয়েছে দেশটির সরকার।গত ১১ ডিসেম্বর কিউবায় চতুর্থবারের মতো ক্যানসারের অস্ত্রোপচারের পর তাঁর ফুসফুসে সংক্রমণ দেখা দেয়। ভিলেগাস জানান, ফুসফুসের সংক্রমণের কারণে চাভেজের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস ব্যাহত হচ্ছে। এতে ক্যানসারের চিকিত্সায় তাঁর শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি।