ফুসফুসে সুঁই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কফের সমস্যা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোহ তায়ে-য়ু। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকেরা হতবাক! চিকিৎসকেরা দেখলেন, তাঁর ডান ফুসফুসে আকুপাংচারের একটি ৬ দশমিক ৫ সেন্টিমিটার লম্বা সুঁই রয়ে গেছে। সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে সুঁইটি বের করে আনেন। হাসপাতালের চিকিৎসক সাং মাইয়ুং-য়ুন বলেন, ফুসফসে কী করে ওই সুঁই ঢুকল, এটা একটা রহস্য। সাবেক এই প্রেসিডেন্টের আকুপাংচারিস্টরাও জানিয়েছেন, তাঁদের কেউই রোহের ফুসফুসে সুঁই ফোটাননি কখনো। তাহলে কোত্থেকে এল এই সুঁই! রোহ (৭৮) গত সোমবার হাসপাতাল ছেড়েছেন। রয়টার্স