ফেঞ্চুগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ দিনের ব্যবধানে তিনটি ডাকাতির ঘটনাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির হওয়ায় ফেঞ্চুগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার করে সিলেট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। থানা সূত্রে এ কথা জানা গেছে।গতকাল বুধবার বিকেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল গনি সিলেটের পুলিশ সুপার এ নির্দেশ দিয়েছেন। সিলেটের সহকারী পুলিশ সুপার (সার্কেল) গোপাল চক্রবর্তী ওসি আবদুল গনিকে প্রত্যাহারের কথা স্বীকার করে বলেন, তাঁর বয়স হয়েছে। তাই ফেঞ্চুগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার মির্জাপুর গ্রামের সিরাজুল ইসলাম চৌধুরীর বাড়িতে এবং একই রাতে উপজেলার উজান গঙ্গাপুর গ্রামের কৃষ্ণ চন্দ্র দাস ও নেপুর দাসের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।