ফেঞ্চুগঞ্জ সার কারখানার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেঞ্চুগঞ্জ সার কারখানার ৪৫তম বার্ষিক আন্তবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা ৬ মার্চ কারখানার খেলার মাঠে অনুষ্ঠিত হয়। এতে কারখানার চারটি বিভাগীয় দল—প্রশাসন বিভাগ, উৎপাদন বিভাগ, এমটিএস-১ ও এমটিএস-২-এর প্রতিযোগীরা ৩২টি খেলায় অংশ নেন। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার কারখানার মহাব্যবস্থাপক মো. মোস্তফা ফারুক। পুরস্কার বিতরণী সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আবদুল বাছিত, এম মোতাছিম বিল্লা, এম শামসুল হক শিকদার ও ইস্কান্দার আলী।