ফেঞ্চুগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৭১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। উত্তীর্ণ হয়েছে ৫০৩ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন। ফেঞ্চুগঞ্জ উপজেলায় পাসের হার ৭০ দশমিক ৩৪ শতাংশ।উপজেলার যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ভালো ফল করেছে, এর মধ্যে এনজিএফএফ স্কুল অন্যতম। এই স্কুল থেকে মোট ৮৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৮০ জন পাস করেছে। ২২ জন জিপিএ-৫ পেয়েছে। কাছিম আলী উচ্চবিদ্যালয় থেকে ৮৮ জন পরীক্ষায় অংশ নেয়। উত্তীর্ণ হয় ৬১ জন। জিপিএ-৫ পেয়েছে সাতজন। ফরিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয় থেকে ১০৬ জন পরীক্ষায় অংশ নিয়ে ৮৬ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে চারজন। উত্তর কুশিয়ারা উচ্চবিদ্যালয় থেকে ৭৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাস করেছে ৫২ জন। জিপিএ-৫ পেয়েছে একজন। মাহমুদ-উস-সামাদ ফারজানা চীেধুরী গার্লস স্কুল থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল ২৮ জন, পাস করেছে ২৩ জন। পিপিএম উচ্চবিদ্যালয় থেকে অংশ নিয়েছিল ৯১ জন, পাস করেছে ৫৬ জন। মানিককোনা উচ্চবিদ্যালয় থেকে অংশ নিয়েছিল ৭৩ জন, পাস করেছে ৫৬ জন। সৈয়দ রিয়াছত আলী উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল ৭২ জন, পাস করেছে ৪১ জন। দনারাম উচ্চবিদ্যালয় থেকে ১৯ জন অংশ নিয়েছিল, পাস করেছে ১৮ জন। জমিরুন নেছা একাডেমি থেকে অংশ নিয়েছিল ২৭ জন, পাস করেছে ১৩ জন। ঘিলাছড়া উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল ৪৩ জন, পাস করেছে ১৭ জন। উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেলেও অপর সাতটি থেকে কোনো ছাত্রছাত্রীরা জিপিএ-৫ পায়নি।