ফেঞ্চুগঞ্জে বর্ষবরণের নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেঞ্চুগঞ্জ উপজেলায় প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে বরণ করা হয় পয়লা বৈশাখ। ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন ও ফেঞ্চুগঞ্জ শিল্পকলা একাডেমীর উদ্যোগে আয়োজিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চণ্ডী প্রসাদ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান। প্রধান অতিথি ছিলেন সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান জাহিরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সাধারণ সম্পাদক রাজু আহমদ ও ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শামা ইকবাল হায়াত। স্বাগত বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন।মাহমুদ-উস-সামাদ চৌধুরী বলেন, বাঙালির নিজস্ব সংস্কৃতির চর্চা ও বিকাশ ঘটাতে হবে। বইপড়া ও পাঠাগারের প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। তিনি ফেঞ্চুগঞ্জ শিল্পকলা একাডেমী ও ফেঞ্চুগঞ্জ ফাউন্ডেশনকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন। এই অনুষ্ঠানের মাধ্যমে ফেঞ্চুগঞ্জ শিল্পকলা একাডেমীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি।শ্রাবণী শর্মা ও মাসার আহমদ শাহের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অসিত চক্রবর্তী, শতাব্দী রায়, দীপ শিখা দেবী, উত্তম কুমার চৌধুরী, নৃত্যশিল্পী জসিম, জাকির হোসেন প্রমুখ।একই মঞ্চে রাতে ফেঞ্চুগঞ্জ যুব সংঘ নবাব সিরাজ-উদ-দৌলা নাটক মঞ্চস্থ করে। নাটকে অভিনয় করেন ফয়জুল ইসলাম, রাজু আহমদ, কামরুল ইসলাম, মিনহাজ আহমদ, রণধীর রায়, কামাল আহমদ, মজফর আলী, রাসেল আহমদ, হোসেন, ছালমা, লাকি বেগম, আয়েশা আক্তার।এদিকে সৈয়দ আফরোজ ফিরোজ একাডেমি প্রতিবছরের মতো পয়লা বৈশাখ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহসভাপতি হাবিবুর রহমান। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে।