ফেঞ্চুগঞ্জে বাউলসম্রাট শাহ আবদুল করিম স্মৃতি পরিষদ
ফেঞ্চুগঞ্জে সংস্কৃতিসেবী এনায়েত হোসেনকে সভাপতি ও মাসার আহমদ শাহকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয়েছে বাউল সম্রাট শাহ আবদুল করিম স্মৃতি পরিষদ।৭ এপ্রিল ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরে অবস্থিত আকুল শাহ ম্যানশনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতিসেবী প্রবাসী সৈয়দ আমিনুর রশীদ মুকুল। মাসার আহমদ শাহর পরিচালনায় সভায় বক্তব্য দেন এনায়েত হোসেন, নজমুল খান, এমাদ হক, আফছার আহমদ, শিল্পী কাবুল আহমদ। সভার শুরুতেই বাউল সম্রাট শাহ আবদুল করিমের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে শাহ আবদুল করিম স্মৃতি পরিষদ গঠন করা হয়। সভাপতি এনায়েত হোসেন, সহসভাপতি সৈয়দ আমিনুর রশীদ, সাধারণ সম্পাদক মাসার আহমদ শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এমাদ হক, সাংগঠনিক সম্পাদক আফছার আহমদ ও সহসাংগঠনিক সম্পাদক আবদুল মুকিত চৌধুরী। সভায় বাংলা নববর্ষ জাঁকজমকভাবে পালনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়।