ফেঞ্চুগঞ্জে যুবসংঘের নাটক মহড়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নাটক সমাজ পরিবর্তনের হাতিয়ার’ এ স্লোগানকে সামনে রেখে ফেঞ্চুগঞ্জ যুবসংঘের বার্ষিক নাটকের মহড়া ২৮ জানুয়ারি থেকে ফেঞ্চুগঞ্জ যুবসংঘের কার্যালয়ে শুরু হয়েছে। সন্ধ্যায় নাট্যমহড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব ফরমান আলী।ফেঞ্চুগঞ্জ যুবসংঘের নবীন-প্রবীণ নাট্যকর্মী দ্বারা মঞ্চস্থ হবে শ্মশানে হলো ফুলশয্যা, অশ্রু দিয়ে লেখা, নয়নতারা—এই তিনটি নাটক। নাট্যনির্দেশনায় রয়েছেন ফয়জুল ইসলাম মানিক ও এস কে দেব বিমল।