ফেঞ্চুগঞ্জের ২ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রের ২ নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু করেছে বাপেক্স। আজ বুধবার রাত সাড়ে নয়টার দিকে এই কূপ থেকে উত্তোলন করা ১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।বাপেক্সের কর্মকর্তারা জানান, এই কূপ থেকে দৈনিক ২০ মিরিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব।এই ২ নম্বর কূপে বাপেক্স সংস্কারমূলক কাজ (ওয়ার্ক ওভার) পরিচালনা করে এই গ্যাসের উত্তোলন বাড়িয়েছে।পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর আজ রাতে প্রথম আলো ডটকমকে এ কথা জানান।