ফেনী পৌরসভা নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী পৌরসভা নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের স্থগিতাদেশ চেয়ে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস কে সিনহা এ আদেশ দেন। ফলে আগামী ১৮ জানুয়ারি পৌরসভা নির্বাচন অনুষ্ঠানে কোন বাধা নেই বলে সংশ্লিষ্ট আইনজীবী জানিয়েছেন।জানা যায়, ফেনী পৌরসভায় বিএনপিসমর্থিত মেয়র পদপ্রার্থী ফারুক হারুন বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর মামলার আসামি ছিলেন। কিন্তু তিনি নির্বাচনী হলফনামায় এ তথ্য দেননি। হলফনামায় তথ্য গোপন বা মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ফেনী জেলা ছাত্রদলের সভাপতি আমান উদ্দিন কায়সার সাব্বির নির্বাচন কমিশনে আবেদন করেন। তা কমিশন খারিজ করে দেয়। এর পরিপ্রেক্ষিতে সাব্বির হাইকোর্টে রিট আবেদন করেন। রিটের প্রাথমিক শুনানির পর আদালত অন্তর্বর্তীকালীন আদেশ দেন। রিটের প্রাথমিক শুনানির পর আদালত ১৭ জানুয়ারি পর্যন্ত নির্বাচন স্থগিত করে আজ শুনানির দিন ধার্য করেছিলেন।