ফেনী-রামগড় সড়কে দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরসরাইয়ে করেরহাট ফরেস্ট অফিস এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সোয়া একটার দিকে ফেনী-রামগড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম নূর আলম। তিনি একজন ইটশ্রমিক। করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।