ফেনীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর রেলগেট এলাকা থেকে আজ মঙ্গলবার সকালে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে, ২৭-২৮ বছর বয়সী ওই যুবককে গত সোমবার রাতের কোনো এক সময় কে বা কারা গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর ফেলে গেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠিয়েছে।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।