ফেনীতে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলায় পুলিশ আজ সোমবার অস্ত্রসহ দুই যুবককে পৃথকভাবে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন মো. হানিফ ও ওমর ফারুক ওরফে সজীব।পুলিশ ফেনীর মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর রাস্তার মাথা এলাকায় বিপুল অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। আজ দুপুরে দুটি বন্দুক, একটি ওয়ানশ্যুটার গান, ১০টি গুলিসহ পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া ওই যুবকের নাম মো. হানিফ (২৫)। তিনি ফেনী পৌরসভার বারাহিপুর গ্রামের রহিম উল্লার ছেলে।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, অস্ত্রসহ আটক যুবক কোনো ডাকাত দলের সদস্য হতে পারে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এদিকে ফেনীর সোনাগাজী সদরের জিরো পয়েন্টে পুলিশ আজ সন্ধ্যায় মোটরসাইকেলসহ আরেক যুবককে গ্রেপ্তার করেছে। তাঁর নাম ওমর ফারুক ওরফে সজীব (২৭)। পুলিশ তাঁর কাছ থেকে আটটি অত্যাধুনিক প্যারাসুট লাঞ্চার উদ্ধার করেছে। গ্রেপ্তারের সময় তাঁর দুজন সহযোগী আবদুল কাদের (২৫) ও মো. রফিক (৩৫) পালিয়ে যান।সোনাগাজী থানার ওসি মো. খুরশেদ আলম প্রথম আলোকে বলেছেন, এ ঘটনায় তিনজনকে আসামি করে অস্ত্র আইনে মামলা করা হবে।