ফেনীতে ককটেল বিস্ফোরণ, এক শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে হরতালের সমর্থনে কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জিসান (১০) নামের এক শিশু আহত হয়েছে। তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের সামনে পিকেটাররা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করলে তারা পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল ছোড়ে। পুলিশ পাঁচটি গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। হরতালতকারীরা শহরের ইসলামপুর রোডের মাথায় তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।দুপুর সাড়ে ১২টার দিকে শহরের শান্তি কোম্পানি সড়কের নজির আহম্মদ নামের এক ব্যক্তির বাড়ির কাছে শিশুরা খেলছিল। একপর্যায়ে তারা সেখানে একটি ককটেল কুড়িয়ে পায়। এটি নিয়ে খেলার সময় বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এতে ওই বাসার ভাড়াটে নুরুল করিমের ছেলে জিসান গুরুতর আহত হয়।ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা জানান, জিসানের চিকিত্সা চলছে।