ফেনীতে ককটেল বিস্ফোরণে শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোট ও ছাত্রশিবিরের ডাকে গতকাল মঙ্গলবার হরতাল চলাকালে দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফেনীতে বন্ধুদের সঙ্গে বাসার সামনে খেলার সময় পরিত্যক্ত ককটেলের বিস্ফোরণে আহত হয়েছে এক শিশু। এদিকে শিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেনের মুক্তির দাবিতে আজ বুধবার রংপুর ও রাজশাহী বিভাগে হরতাল ডেকেছে সংগঠনটি। তবে এইচএসসি পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে বলে শিবিরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, হরতাল থাকলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।ফেনী সদর থানার পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে শহরের শান্তি কোম্পানি সড়কের জনৈক নজির আহমঞ্চদের বাড়ির সামনে কয়েকটি শিশু খেলছিল। এ সময় সেখানে শিশুরা একটি ককটেল কুড়িয়ে পায়। নাড়াচাড়ার সময় ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হলে জিসান (১০) গুরুতর আহত হয়। হরতাল চলাকালে দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় প্রায় ৯৮ জনকে আটক করা হয়েছে।