ফেনীতে জামায়াত-শিবিরের ২৪ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে আজ শুক্রবার গোপন বৈঠক করার সময় জামায়াত-শিবিরের ২৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী জানান, ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের মধ্যম চর কালিদাস গ্রাম থেকে জামায়াত-শিবিরের ওই নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়। আজ সকাল সাড়ে নয়টার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গোপন বৈঠক করার জন্য স্থানীয় একটি মসজিদে উপস্থিত হন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন বোগদাদিয়া পুলিশ ক্যাম্পে খবর দেন। পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে জামায়াত-শিবির কর্মীদের বৈঠক করতে দেখেন। ফেনী থেকে অতিরিক্ত পুলিশ আসার পর জামায়াত-শিবিরের ২৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। ফেনীর পুলিশ সুপার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।