ফেনীতে ডাকাত সন্দেহে গণপিটুনি, একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের জিতপুর গ্রামে গতকাল মঙ্গলবার রাতে স্থানীয় গ্রামবাসী ডাকাত সন্দেহে দুজনকে ধরে গণপিটুনি দেয়। এতে তারা মারাত্মক আহত হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের মধ্যে শহীদুল্লাহ (৩৫) নামের একজন মারা যায়। তিনি ওই গ্রামে আবু আহম্মদের ছেলে। চিকিত্সাধীন অপরজনের নামও শহীদুল্লাহ।গত ২৩ আগস্ট জিতপুর গ্রামে আজিজুল্লাহর বাড়ি ডাকাতি হয়। এ ঘটনায় গৃহকর্মা ওই দুজনকে চিনে ফেলেন বলে দাবি করেন। এরপর থেকে তারা পলাতক ছিলেন। মঙ্গলবার রাতে তারা গ্রামে ফিরলে জনতা তাদের ধরে গণপিটুনি দেয়।সোনাগাজী থানা এসআই কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।