ফেনীতে ডাকাতি, পাঁচ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার ফাজিলপুর গ্রামের এক বাড়িতে গতকাল শনিবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ডাকাতেরা প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুটে নেয়। তবে পুলিশ বিষয়টি জানে না। এলাকাবাসী জানায়, গতকাল গভীর রাতে ১৪ থেকে ১৫ জনের একদল মুখোশ পরা অস্ত্রধারী ডাকাত ফেনী সদর উপজেলার ফাজিলপুর গ্রামের করিম ড্রাইভারের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা ওই বাড়ির ব্যবসায়ী আরিফ হোসেনের ঘরে ঢুকে তাঁর হাত-পা বেঁধে ফেলে। আরিফ হোসেন দাবি করেছেন, ডাকাতেরা ঘরে থাকা নগদ আড়াই লাখ টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার, মুঠোফোনসহ পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তবে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, তিনি ডাকাতির বিষয় শোনেননি, তবে খোঁজ নেবেন।