ফেনীতে তিন মণ পলিথিন জব্দ, ১৪ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী শহরের নারিকেল পট্টি এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে তিন মণ অবৈধ পলিথিন ব্যাগ জব্দ এবং কোনো প্রকার সনদ ছাড়া নারকেল তেল বোতলজাত করে বিক্রি ও নিষিদ্ধ পলিথিন ব্যবহারের অপরাধে কয়েকজন ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।আজ বুধবার বিকেলে ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল হকের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।আদালত সূত্রে জানা যায়, ফেনী শহরের নারিকেল পট্টিতে মমিনুল হক নামের এক ব্যক্তির দোকান থেকে ভ্রাম্যমাণ আদালত তিন মণ নিষিদ্ধ ঘোষিত কালো পলিথিন ব্যাগ জব্দ করেন। নিষিদ্ধ পলিথিন রাখার অভিযোগে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ফেনী মডেল থানা চত্বরে পলিথিনগুলো ধ্বংস করা হয়।এ ছাড়া একই আদালত বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া নারকেল তেল বোতলজাত করে বিক্রির দায়ে খোকন সাহা নামের আরেক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা এবং কয়েকজন ছোট ব্যবসায়ীকে মাছ ও মাংসের সঙ্গে গ্রাহকদের কালো পলিথিন দেওয়ার অপরাধে ১০০ টাকা করে প্রতীকী জরিমানা করা হয়।ফেনীর বাজার পরিদর্শক কর্মকর্তা মনির হোসেন ভেজালবিরোধী অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।