ফেনীতে নাট্যোৎসব শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে ‘মানবতার ছোঁয়ায় ভেসে যাক সাম্প্রদায়িকতা’ শীর্ষক পাঁচ দিনব্যাপী নাট্যোৎসব গত শুক্রবার সন্ধ্যায় শুরু হয়েছে। উৎসবের প্রথম দিন ঢাকার নাগরিক নাট্য সম্প্রদায় নাটক মঞ্চস্থ করে।শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে ফেনী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পাঁচ দিনের নাট্যোৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুল কুদ্দুস খান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সৈয়দ শামসুল হক রচিত ও আতাউর রহমান নির্দেশিত অপেক্ষমাণ নাটকটি মঞ্চস্থ করা হয়।