ফেনীতে পাটকলে ভয়াবহ আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর চাড়িপুর বিসিক শিল্পনগরের কোয়ালিটি জুট মিলে আজ মঙ্গলবার ভোরে ভয়াবহ আগুন লেগেছে। ফেনী ও নোয়াখালীর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ভোর পাঁচটা থেকে আগুন নেভানোর চেষ্টা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন জ্বলছিল।ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর চারটার দিকে আগুন লাগে। কারখানার শ্রমিকেরা টের পেয়ে আগুন নিভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। এরই মধ্যে আগুন কারখানার তিনটি শেডে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফেনী, সোনাগাজী, ছাগলনাইয়া, নোয়াখালীর বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। কারখানা কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।