ফেনীতে যুবলীগ নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলায় গতকাল রোববার রাতে স্থানীয় এক যুবলীগ নেতা খুন হয়েছেন। আজ সোমবার পুলিশ এ কথা জানিয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত শহীদুল্লাহ মুহুরী (৪০) ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন। নিহতের স্ত্রী অভিযোগ করে বলেন, রাত ১১টার দিকে ওই এলাকার যুবলীগ নেতা আইয়ুব খান শহীদুল্লাহকে কথা বলার জন্য বাড়ি থেকে বাইরে ডেকে নিয়ে যায়। এরপর তিনি রাতে আর বাড়ি ফেরেননি। আজ সকালে এলাকাবাসী ওই বিদ্যালয়ের মাঠের পাশে শহীদুল্লাহর লাশ দেখতে পায়। খবর পেয়ে ফেনী থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন প্রথম আলো অনলাইনকে একজনের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোনো মামলা হয়নি।