ফেনীতে শিবিরের ১২ গাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী শহরের বিভিন্ন এলাকায় আজ সকাল থেকে শিবিরকর্মীরা পিকেটিং করেছেন। তাঁরা অন্তত ১২টি গাড়ি ভাঙচুর করেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ট্রাংক রোডের শান্তি কোম্পানি সড়কের মাথায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। দুপুরের দিকে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের পুরোনো পুলিশ কোয়ার্টার এলাকায় শিবিরকর্মীরা তিন-চারটি ইজিবাইক (টমটম) ভাঙচুর করেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ শটগানের ১৩টি গুলি ও তিনটি কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে। শিবিরকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল, শহরের জিয়া মহিলা কলেজ গেট, সালাহউদ্দিন স্কুল এলাকা, শান্তি কোম্পানি সড়কের মাথাসহ বিভিন্ন এলাকায় একটি মোটরসাইকেল, একটি ট্রাক, সিএনজিচালিত চারটি অটোরিকশা ও ছয়টি ইজিবাইক ভাঙচুর করেন। ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।