ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে আজ বৃহস্পতিবার এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের খাইয়ারা এলাকায় যাত্রীবাহী একটি বাসের চাকা ফেটে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। আহত হন ৩০ জন। আহত ব্যক্তিদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি কুমিল্লার নবীনগর থেকে চট্টগ্রাম যাচ্ছিল।বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।