ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের সিলোনিয়ায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোরিকশাটি ফেনী থেকে লেমুয়া এবং কাভার্ড ভ্যানটি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল।সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। ফেনী হাসপাতালে নেওয়ার পর এক যাত্রী মারা যান। প্রাথমিক অবস্থায় নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ফেনীর মহীপালে হাইওয়ের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।