ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে আজ বৃহস্পতিবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাঁরা হলেন সৈয়দ সফিকুল ইসলাম (৫৫) ও অজ্ঞাত এক পথচারী।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে ফেনীর ফুলগাজী উপজেলার বসিকপুর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সৈয়দ সফিকুল ইসলাম গুরুতর আহত হন। তাঁকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হলে দুপুরের দিকে মারা যান তিনি।পুলিশ সূত্র জানায়, আজ দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাসের লালপুল এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় একজন পথচারী ঘটনাস্থলে নিহত হন। তবে তাঁর পরিচয় জানা যায়নি।ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের ও ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।