ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের লৈমুয়া ভাঙা তাকিয়ার এলাকায় ট্যাংক লরির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ রোববার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, ট্যাংক লরিটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসছিল। এ সময় লরির সঙ্গে সংঘর্ষে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে মোটরসাইকেলের তিনজন আরোহী মারা যান। তাঁদের পরিচয় জানা যায়নি।মহিফাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাহফুজুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।