ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে আজ বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ সকাল আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপালের কাছে পাগলা মিয়া সড়কের মাথা এলাকায় কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ চারজন নিহত ও দুজন আহত হন। নিহত ব্যক্তিরা হলেন: অটোরিকশার চালক লোকমান হোসেন (৪৫), যাত্রী মো. ইয়াছিন (৪৫), কাজী শেখ ফরিদ (৬০) ও আবদুল খালেক (৩৫)। আহত ব্যক্তিরা হলেন ইকরা মজুমদার (৩০) ও আসমা আক্তার (২৫)। আহত দুজনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।