ফেনীতে হরতালের সমর্থনে মিছিল-পিকেটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে আজ সোমবার সকাল থেকে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে মিছিল ও পিকেটিং হয়েছে।সকাল সাড়ে নয়টার দিকে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন হেফাজতে ইসলামের কয়েক শ কর্মী-সমর্থক। পরে শহরের ট্রাংক রোডের প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা। এ ছাড়া শহরের লালপুর, সালাউদ্দিন রাস্তার মোড়সহ বিভিন্ন এলাকায় ইঞ্জিনচালিত যান চলাচলে বাধা দিচ্ছেন হরতালকারীরা। হরতালের কারণে শহরে রিকশা ছাড়া অন্য যানবাহন তুলনামূলক কম চলছে। দোকানপাটও বন্ধ রয়েছে।