ফেব্রুয়ারির পর থেকে আমিরাতে জনশক্তি রপ্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, আগামী ফেব্রুয়ারির পর থেকে সংযুক্ত আরব আমিরাতে জনশক্তি রপ্তানি আবার শুরু হবে। জনশক্তি রপ্তানিবিষয়ক এক সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী আজ রোববার সকালে এ মন্তব্য করেন।বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী। রাজধানীর রমনায় বিআইআইএসএসের কার্যালয়ে এর আয়োজন করা হয়।পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই মাস আগ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে প্রতি মাসে বাংলাদেশের ৩৫ হাজার শ্রমিক গেছেন। বর্তমানে দেশটিতে বিদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়া বন্ধ আছে। বিদেশি শ্রমিকের বিষয়টি পর্যালোচনার পর আগামী ফেব্রুয়ারির পর থেকে দেশটি বিদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু করবে। এ নিয়ম শুধু বাংলাদেশ নয়, সব দেশের জন্যই প্রযোজ্য।