ফেব্রুয়ারি থেকে ১০ জেলায় হাতে লেখা পাসপোর্ট বাতিল
আগামী ফেব্রুয়ারি মাস থেকে দেশের ১০টি জেলায় হাতে লেখা পাসপোর্ট পদ্ধতি বাতিল করা হবে। ওই সব জেলায় মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়া হবে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।জেলাগুলো হচ্ছে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, মেহেরপুর, পাবনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ ও বাগেরহাট।সরকার ইতিমধ্যে ঢাকার তিন, কুমিল্লার এক ও ময়মনসিংহের একটি কেন্দ্রে এমআরপি পাসপোর্ট কার্যকর করেছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন প্রকল্প পর্যালোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।বৈঠকে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার বলেন, এমআরপি পাসপোর্টে তথ্য কম থাকায় অনেক দেশ থেকে অভিযোগ পাওয়া গেছে। ভবিষ্যতে এমআরপি পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত করা হবে। তিনি আরও জানান, বর্তমানে এমআরপি পাসপোর্ট নিয়ে যাঁরা আরব আমিরাতে যাচ্ছেন, তাঁদের পাসপোর্টে ওই সব দেশের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য এক দিনের মধ্যে সংযোজন করা দেওয়া হচ্ছে।বৈঠকে আলোচ্য বিষয় নিয়ে সাহারা খাতুন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যেসব প্রকল্প নেওয়া হয়েছে, তার ৩২ শতাংশের অগ্রগতি হয়েছে। এর মধ্যে চার হাজার পুলিশের বসবাসের জন্য আবাসিক ভবন তৈরি করা হয়েছে। এ ছাড়া কিছু প্রকল্পের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।