ফেব্রুয়ারিতে কলকাতায় অভিনয় করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে গতকাল সোমবার শুরু হয়েছে ধারাবাহিক নাটক ‘পথ গেছে বেঁকে’। আজ রাতেও প্রচারিত হবে নাটকটি। রচনা ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। এতে অভিনয় করছেন জয়া আহসান। কথা হলো তাঁর সঙ্গে। চ্যানেল আইয়ে শেষ হলো ‘চৈতা পাগল’ আর এনটিভিতে শুরু হলো ‘পথ গেছে বেঁকে’। বছর খানেক আগে দুটি ধারাবাহিকের কাজ প্রায় একই সঙ্গে করেছিলাম। আমি এক ঘণ্টার নাটক কিংবা টেলিছবির কাজে যতটা উপভোগ করি, ধারাবাহিকে তা পাই না। যে কয়টি ধারাবাহিক করেছি, খুব বেছে বেছে হাতে নিয়েছি। অনিমেষ আইচের প্রায় সব কাজই আমি করেছি। এবারও অনিমেষের অনুরোধ ফেলতে পারিনি। তাই কাজটি করেছি।অনিমেষ আইচ তো চলচ্চিত্র পরিচালনা করছেন। তাতে আপনি অভিনয় করলেন না কেন?অনিমেষ তাঁর না-মানুষ ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য আমাকে বলেছিলেন। স্ক্রিপ্টটা পড়ে দেখলাম চরিত্রটা অনেক বেশি খোলামেলা আর সাহসী। আমি বলব, এক্সপোজারটা বেশি। এ ধরনের চরিত্রে আমি অভিনয় করতে চাই না। অনিমেষ ব্যাপারটা বুঝতে পেরে আর চাপ দেননি।যে ধারাবাহিকগুলোতে অভিনয় করেছেন, সেগুলোতে নিরীক্ষার একটা ব্যাপার ছিল। ‘পথ গেছে বেঁকে’ আপনার কাছে কেমন মনে হয়েছে?আমি নিরীক্ষাধর্মী কাজ করতেই পছন্দ করি। তবে পথ গেছে বেঁকে সে রকম নয়, একেবারেই হালকা মেজাজের। আশপাশে যে ধরনের গল্প দেখি, সে রকমই। যেহেতু নির্মাতা অনিমেষ, তাই নাটকটি দর্শকদের ভালো লাগবে। শুনেছি গল্পের শেষ দিকে আমার চরিত্রটি অন্য দিকে মোড় নেবে।কলকাতার একটি ছবিতে আপনার অভিনয়ের কথা শুনেছিলাম। ছবিটির কাজ কবে শুরু হচ্ছে?আগামী ফেব্রুয়ারিতে। ছবির নাম আবর্ত। পরিচালনা করছেন অরিন্দম শীল। পুরো এক মাস ওখানে থাকতে হবে। এখন ছবিটির জন্য নিজেকে তৈরি করছি। বড় কোনো কাজ নিচ্ছি না। ঘুরছি, বেড়াচ্ছি, পরিবারকে বেশি সময় দিচ্ছি। এরই মধ্যে নিজের ওজন কিছুটা কমিয়েছি।‘পথ গেছে বেঁকে’ নাটকের কাজ শেষ হয়েছে?না, এখনো কিছু শুটিং বাকি। যেহেতু ওজন কমিয়েছি, নতুন পর্বগুলোতে দর্শক তা বেশ বুঝতে পারবে।