ফেব্রুয়ারিতে তারিনের ‘আকাশ দেব কাকে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেব্রুয়ারিতে আসছে তারিনের প্রথম একক অ্যালবাম ‘আকাশ কাকে দেব’। এরই মধ্যে অ্যালবামের সবগুলো গানের কাজ শেষ। প্রযোজনা প্রতিষ্ঠানও চূড়ান্ত। কিন্তু এর মধ্যে বাবার অসুস্থতার কারণে অ্যালবামটি নিয়ে বিগত কমাস খুব একটা ভাববার সময় পাননি তারিন। তবে এখন তিনি কিছুটা সুস্থ। বাসায়ই আছেন। তাই অভিনয়ের পাশাপাশি আবার অ্যালবামটির কথা ভাবতে শুরু করেছেন। তারিন বলেন, ‘নানা সমস্যার কারণে তৈরি থাকা সত্ত্বেও অ্যালবামটি প্রকাশ করতে পারিনি। ফেব্রুয়ারিতে অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে পারব বলে মনে করছি।’গানের অ্যালবাম করার কারণ সম্পর্কে তারিন বলেন, অনেক আগে পরিবার ও পরিচিতজনেরা গানের অ্যালবামের কথা বলেছিলেন। কিন্তু সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। পরে অবশ্য সবার জোর দাবির কারণে সেটা না করতে পারিনি। এরপর গীতিকার জুলফিকার রাসেলের সঙ্গে আলাপ হয়। এভাবেই শুরু।তারিন বলেন, ‘আমার গানের হাতেখড়ি ছোটবেলা থেকেই। মা-ই আমার প্রথম গানের শিক্ষক। ১৪ বছর ধরে ওস্তাদ হাসান ইকরাম উল্লাহর কাছে ক্লাসিক্যালও শিখেছি।’ আকাশ দেব কাকে অ্যালবামে চারটি দ্বৈত আর ১০টি একক গানের সব কটি গানই লিখেছেন জুলফিকার রাসেল। দ্বৈত কণ্ঠের গানগুলোতে তারিনের সহশিল্পী তপন চৌধুরী, ইবরার টিপু, রূপঙ্কর ও রাঘব চ্যাটার্জি। সবগুলো গানের সুর করেছেন বাপ্পা মজুমদার, ইবরার টিপু, জয় সরকার, রূপঙ্কর ও বেলাল খান। অ্যালবামের বিশেষত্ব সম্পর্কে তারিন বলেন, ‘মা, বৃষ্টি, মন, বেদনা, আকাশ, দুঃখ, ইচ্ছে, অনুরোধ, আশা, কষ্ট—এসব থিম নিয়ে অ্যালবামের সবগুলো গান তৈরি করা হয়েছে। প্রতিটি গানের মাধ্যমে একেকটা গল্প বলার চেষ্টা করেছি। আর বৈচিত্র্য আনার জন্য অ্যালবামে চারজন সুরকার সুর করেছেন। অ্যালবামের সবগুলো গানই মেলোডিয়াস। কষ্টের গান মানুষ বেশি পছন্দ করে। তাই আমার অ্যালবামে কষ্টের গানই বেশি।’