ফেব্রুয়ারিতে নতুন ধারাবাহিকের শুটিং করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক চৈতা পাগল। আজ প্রচারিত হবে নাটকটির শেষ পর্ব। এটি লিখেছেন বৃন্দাবন দাস এবং পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। নাটকটিতে অভিনয়ও করেছেন তিনি। কথা হলো তাঁর সঙ্গে।‘চৈতা পাগল’ ধারাবাহিকে আলতা ও তার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে যে রহস্য তৈরি হয়েছে, আজ কি তা জানা যাবে?আজকের পর্বে আলতা মা হবে। অনেক দিন পর গ্রামে চৈতা ফিরে আসবে। চৈতার হঠাৎ নিরুদ্দেশ হওয়ার কারণ জানা যাবে। আলতা ও চৈতার মাঝে কিছু দ্বন্দ্ব তৈরি হবে। ‘চৈতা পাগল’ পরিচালনা ও এতে নাম-ভূমিকায় অভিনয় করেছেন। আপনার নিজের কেমন অনুভূতি হচ্ছে?২০১০ ও ২০১১ সালের পুরোটা জুড়েই আমি চৈতা পাগল নিয়ে ব্যস্ত ছিলাম। এর ফাঁকে যতটা সময় পেয়েছি, অন্য কাজ করেছি। আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ। কারণ, তাঁরা নাটকটি দেখেছেন। আলতা ও চৈতার জন্য তাঁদের মধ্যে ভালোবাসা তৈরি হয়েছে। এর প্রকাশ পেয়েছি তাঁদের কাছ থেকে। যখন বাইরে যাই, অনেকেই নিজেদের অনুভূতির কথা জানান। নতুন ধারাবাহিকের কথা কিছু ভেবেছেন?ফেব্রুয়ারি থেকে নতুন ধারাবাহিকের শুটিং শুরু করব। তোমার দোয়ায় ভালো আছি মা ধারাবাহিকের সিক্যুয়েল হবে এটি। নাম মাগো তোমার জন্য। নাটকটির বেশির ভাগ শুটিং করব মধ্যপ্রাচ্যে। আপনার অভিনীত অন্য নাটকগুলো নিয়ে কিছু বলুন।এনটিভির রূপকথা নাটকে আমি পেশাদার খুনির চরিত্রে অভিনয় করছি। এটিএন বাংলায় দেখানো হচ্ছে চাঁদ ফুল অমাবস্যা নাটক। পারিবারিক টানাপোড়েন, মান-অভিমান ও ভালোবাসার গল্প নিয়ে ধারাবাহিকটি।