ফেব্রুয়ারিতে বিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের জন্য প্রস্তুত রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা। আগামী ৩ ফেব্রুয়ারি এ বিয়ে হবে। এ ব্যাপারে সাংবাদিকদের জেনেলিয়া বলেন, ‘আমি এখন খুব সুখে আছি। বিয়ের প্রস্তুতি পুরোদমে চলছে।’ আট বছরের বেশি সময় ধরে প্রেম করার পর গত নভেম্বরে বিষয়টি প্রকাশ করেন মহারাষ্ট্র রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের ছেলে রিতেশ। জেনেলিয়া বলেন, ‘এর আগে আমাদের সম্পর্কের বিষয়ে আমরা কিছু বলিনি। দূরত্ব ও মর্যাদা বজায় রেখে চলেছি। এখন যেহেতু আমরা বিয়ে করতে যাচ্ছি, কাজেই এ কথা চেপে রাখাটা বোকামো হবে।’ আইএএনএস।