ফেব্রুয়ারিতে রিতেশ ও জেনেলিয়ার বিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা নাকি বিয়ে করছেন আসছে ফেব্রুয়ারিতে। জোর গুঞ্জন উঠেছে এ নিয়ে। দুই তারকার কেউ অবশ্য বিয়ের বিষয়টি নিশ্চিত করেননি। এদিকে আবার না-ও বলেননি জেনেলিয়া। গত বুধবার ফ্যাশনের এক অনুষ্ঠানে জেনেলিয়া বলেন, ‘সময় এলে এ ব্যাপারে বলব। এখন নয়। বলব যে তা ঠিক।’ ২০০৩ সালে হিন্দি ছবি তুঝে মেরি কসম-এ একসঙ্গে দুজনের আবির্ভাব ঘটার পর থেকে বাস্তব জীবনেও তাঁদের জুটি হিসেবে দেখা যাচ্ছে। দুজনের কেউ অবশ্য কখনো তাঁদের এই সম্পর্কের কথা স্বীকার করেননি। ওয়েবসাইট।