ফেব্রুয়ারিতেই অষ্টম ওয়েজ বোর্ড, আবারও বললেন তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, ফেব্রুয়ারি মাসের মধ্যেই সাংবাদিকদের জন্য অষ্টম ওয়েজ র্বোড গঠন করা হবে।আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেছেন।অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ যাতে বিঘ্নিত না হয়, তার জন্য সাংবাদিক সমাজকে সজাগ ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, গণতন্ত্রের ওপর আঘাত এলে সাংবাদিক সমাজ বসে থাকেনি, ভবিষ্যতেও বসে থাকবে না।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও যুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম তালুকদার।সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ আলমগীর। স্বাগত বক্তব্য দেন ডিইউজে সাধারণ সম্পাদক আবু জাফর সূর্য। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক রহমান মোস্তাফিজ।এর আগে ২২ জানুয়ারি বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল তথ্য এবং সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদের সঙ্গে মন্ত্রণালয়ে সাক্ষাত্ করতে গেলে তিনি অষ্টম ওয়েজ বোর্ড বিষয়ে একই কথা বলেছিলেন।