ফেব্রুয়ারিতেই বিয়ের কথা ছিল তাঁর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নয়াদিল্লিতে গণধর্ষণের শিকার সেই ছাত্রীটির বিয়ে ছিল সামনে। গণধর্ষণের দিন মেয়েটির সঙ্গে বাসে যে ছেলেবন্ধুটি ছিলেন, তাঁর সঙ্গেই বিয়ের কথা ছিল মেয়েটির। খবর বাসসের।আজ রোববার ছাত্রীটির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে প্রতিবেশীরা জানান এ কথা। অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে মেয়েটির প্রতিবেশী মিনা রাই জানান, বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন ছিল। দিল্লিতে হওয়ার কথা ছিল ওই বিয়ের অনুষ্ঠান।বিয়ের সাজ-পোশাকও কেনা হয়ে গিয়েছিল। অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়া আরেক প্রতিবেশী উষা রাই বলেন, ‘আমরা জানি যে সে ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছিল।’১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে ২৩ বছর বয়সী ওই মেডিকেল-ছাত্রী গণধর্ষণের শিকার হন। এরপর তাঁকে ও তাঁর ছেলেবন্ধুকে বেদম মারধর করে দুর্বৃত্তরা। বন্ধুটিকে রড দিয়ে বেধড়ক পেটানো হয় এবং চলন্ত বাস থেকে তাঁদের ফেলে দেওয়া হয়। এরপর ওই ছাত্রীকে নয়াদিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে ১০ দিন চিকিত্সার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিত্সার জন্য তাঁকে ২৭ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়। সেখানে গতকাল শনিবার স্থানীয় সময় ভোর চারটা ৪৫ মিনিটে মারা যান তিনি। আজ রোববার ভোরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।