ফের অভিনয়ে গোবিন্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একসময় রাজনীতির মোহে চলচ্চিত্রাঙ্গন প্রায় ছেড়েই দিয়েছিলেন বলিউড-তারকা গোবিন্দ। হয়েছিলেন কংগ্রেসের সাংসদ (এমপি)। কিন্তু অচিরেই কেটে যায় তাঁর রাজনীতির মোহ। বুঝতে পারেন রাজনীতি আর অভিনয় দুটি আলাদা, একসঙ্গে চলতে পারে না। ‘অভিনয়ের চেয়ে রাজনীতি কঠিন। অভিনেতা থেকে নেতা হওয়া যায় না। নেতা হতে হলে রাজনীতির জ্ঞান থাকা চাই। তাই রাজনীতিকে মানিয়ে নিতে না পেরে ছেড়ে দিয়ে ফিরে এসেছি অভিনয়ে। এখন অভিনয়ই আমার ধ্যান-জ্ঞান।’ গত শনিবার পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে মা তারার মন্দিরে পুজো দিতে এসে সাংবাদিকদের এ কথাগুলো বললেন গোবিন্দ। গত শুক্রবার গভীর রাতে মা তারার চরণে পুজো দেন গোবিন্দ। সাত মাস আগে এই তারাপীঠে এসে মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য মানত করেছিলেন সস্ত্রীক গোবিন্দ। সেই কামনা পূর্ণ হয়েছে। তাই তারাপীঠে এসেছিলেন তিনি।