ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭০০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম হাতফ-৭ (বাবর) নামে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে পাকিস্তান। আজ মঙ্গলবার এমএলভি নামক একটি উেক্ষপণ যন্ত্রের সাহায্যে এ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা করা হয়। গত এপ্রিলে ভারতের অগ্নি-৫ নামে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এ নিয়ে পাঁচবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল পাকিস্তান।পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, নিজস্ব প্রযুক্তিতে তৈরি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি ভূপৃষ্ঠ থেকে সামান্য উঁচু দিয়ে লক্ষ্যে আঘাত হানবে। তা ছাড়া রাডারকে ফাঁকি দিয়ে গোপনে লক্ষ্যে পৌঁছাতে পারবে এটি। বিবৃতিতে আরও বলা হয়, সর্বাধুনিক দূরপাল্লার টেরকম ও ডিসম্যাক প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে, যা ক্ষেপণাস্ত্রটির নির্ভুল লক্ষ্যস্থল ও কার্যকারিতা আরও বাড়িয়েছে।পাকিস্তান সামরিক বাহিনীর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, হাতফ-৭ একই সঙ্গে প্রথাগত ও পরমাণু অস্ত্র বহনে সক্ষম। এ পরীক্ষা শত্রুর কৌশলগত মোকাবিলার ক্ষেত্রে পাকিস্তানের জাতীয় নিরাপত্তাকে আরও মজবুত ও সংহত করবে। এদিকে ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তাঁরা সফলভাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উেক্ষপণের জন্য পাকিস্তানের বিজ্ঞানীদের ধন্যবাদ জানান। জানা গেছে, গত ১৯ এপ্রিল এক টন পরমাণু অস্ত্র বহন ও পাঁচ হাজার কিলোমিটার লক্ষ্যে আঘাত হানতে সক্ষম অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে ভারত। এরপর এপ্রিল ও মে মাসে হাতফ-৩, হাতফ-৪, হাতফ-৮ ও হাতফ-৯ নামে চারটি ক্ষেপণাস্ত্র উেক্ষপণ করে পাকিস্তান। এ ক্ষেপণাস্ত্র চারটি ৬০ থেকে এক হাজার কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম।