ফের জামিনের আবেদন ফখরুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিঝিল ও সূত্রাপুর থানায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুনরায় জামিনের আবেদন করেছেন। আজ বুধবার তাঁর পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া মহানগর দায়রা জজ আদালতে এ আবেদন করেন।আদালতের বিচারক জহুরুল হক আবেদন গ্রহণ করে এ বিষয়ে শুনানির জন্য ১৫ জানুয়ারি তারিখ ধার্য করেছেন।গতকাল মঙ্গলবার এ দুটি মামলায় ফখরুলের জামিন ও রিমান্ডের আবেদন নাকচ করেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সহিদুল ইসলাম।রাজপথ অবরোধের ঘটনায় মতিঝিল ও সূত্রাপুর থানায় বিস্ফোরকদ্রব্য আইন এবং গাড়ি ভাঙচুরের মামলায় ৩ জানুয়ারি ফখরুলকে গ্রেপ্তার দেখিয়ে ১৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।