ফের ঝামেলায় লোহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত জানুয়ারিতে একটা নেকলেস চুরি করেই জীবন জেরবার করে ফেলেছেন লিন্ডসে লোহান। আড়াই হাজার ডলার দামি সেই নেকলেস চুরির দায়ে ১২০ দিন কারাবাস মেনে নিতে হয়েছিল তাঁকে। গৃহবন্দী হয়ে কাটাতে হয়েছিল ৩৫টি দিন। এ ছাড়া বিচারকেরা রায় দিয়েছিলেন, প্রতি সপ্তাহে থেরাপি সেশনেও অংশ নিতে হবে তাঁকে। কিন্তু লোহান সেই নিয়মও ভেঙেছেন স্বভাব অনুযায়ী। আর তাই ফের বিচারের কাঠগড়ায় উঠতে হচ্ছে তাঁকে। ১৯ অক্টোবর নতুন এই অপরাধের কী শাস্তি জুটছে বরাতে, সেটার অপেক্ষায় আছেন লোহান। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া