ফের পেছাল কোকোর মামলার শুনানি
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে আয়কর ফাঁকির মামলায় অভিযোগ গঠনবিষয়ক শুনানির জন্য আগামী ২৭ সেপ্টেম্বর তারিখ ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক এ তারিখ ধার্য করেন।আজ এ মামলায় কোকোকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। ওই প্রতিবেদন দাখিলের পর আদালত অভিযোগ গঠনবিষয়ক শুনানির এ তারিখ ধার্য করেন। এর আগে কয়েক দফায় এ মামলার শুনানি পেছানো হয়।এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।২০১০ সালের ১ মার্চ জাতীয় রাজস্ব বোর্ডের উপকর কমিশনার শাহীন আক্তার হোসেন আয়কর ফাঁকির অভিযোগে কোকোর বিরুদ্ধে এ মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডে প্রদর্শিত আয়কর বিবরণীতে ৫২ লাখ ৩৯ হাজার টাকা আয়ের তথ্য গোপন করে এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দিয়েছেন কোকো।