ফের মুন্নির বদনাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবাং ছবিটি এবার তেলেগু ভাষায় তৈরি হচ্ছে। এর নাম রাখা হয়েছে গাব্বার সিং। দাবাং যখন, তখন মুন্নির ‘বদনাম’ তো না হয়ে যায় না! হ্যাঁ, তেলেগু সংস্করণেও ‘মুন্নি বদনাম’ নামের আসর জমানো আইটেম সংটি থাকছে। এতে নাচবেন বিপাশা বসু। ছবির পরিচালক হরিশ শঙ্করের কাছের একজন জানালেন, আইটেম সংয়ে নাচার জন্য বিপাশাকে সাধা হয়েছিল ৫০ লাখ রুপি। কিন্তু তিনি সেই রুপির অঙ্কে দুই গুণ করেছেন। তাঁর চাহিদা এক কোটি রুপি! পরিচালক আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছেন। দেখা যাক, এবারও মুন্নির বদনাম হয় কিনা! টিএনএন।