ফেরদৌস ওয়াহিদের ছবির গানে তিশমা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেরদৌস ওয়াহিদের পরিচালনায় নির্মিত ‘কুসুমপুরের গল্প’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন এ সময়ের জনপ্রিয় পপতারকা তিশমা। গানটির সুর ও সংগীত পরিচালনার কাজটিও করেছেন ফেরদৌস ওয়াহিদ। ‘আমায় পাগল করিলা, গাঙে ভাসাইলা’ শিরোনামের গানটিতে তিশমার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন রানা। গানটির কথা লিখেছেন ড. রাতিম।তিশমা বলেন, ‘আমি সাধারণত চলচ্চিত্রের গান এড়িয়ে চলার চেষ্টা করি। কিন্তু ফেরদৌস ওয়াহিদের সঙ্গে কাজ করতে আমার খুবই ভালো লাগে। তাঁর সুর আমার অনেক পছন্দ।’তিশমা আর বলেন, ‘আমার বেশির ভাগ গানই রক ঘরানার। তবে এবারের গানটি সফট গান। এ ধরনের একটি গান করতে পেরে খুব ভালো লেগেছে। বলতে পারেন, একেবারে ভিন্ন একটি অভিজ্ঞতা হয়েছে।’গত বছরের ৩১ ডিসেম্বর তিশমার নিজস্ব ওয়েবসাইটে মুক্তি পেয়েছে তাঁর নবম একক অ্যালবাম ‘এক্সপেরিমেন্ট’। বর্তমানে সে অ্যালবামের দুটি গানের মিউজিক ভিডিও তৈরি কাজ নিয়ে তিশমা ব্যস্ত সময় কাটাচ্ছেন।জানা গেছে, খুব শিগগিরই এক্সপেরিমেন্ট অ্যালবামটি সিডি আকারে বাজারে ছাড়া হবে বলেও জানিয়েছেন তিশমা।