ফেরি চলাচল তদারকিতে দুটি টাস্কফোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মায় ফেরি চলাচল স্বাভাবিক করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তদারকি করার জন্য সরকার দুটি টাস্কফোর্স গঠন করেছে। দুই কমিটি পাটুরিয়া-দৌলতদিয়া ও মাওয়া-কাওড়াকান্দি নৌপথে এ তদারকি কার্যক্রম চালাবেন।আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ দুই নৌপথে নাব্যতা-সংকট ও ডুবোচরের কারণে বারবার ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ছয় সদস্য করে দুটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সদস্য প্রকৌশলী ফিরোজ আহমেদকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ তদারকি কমিটির আহ্বায়ক করা হয়েছে। মাওয়া-কাওড়াকান্দি নৌপথ তদারকি কমিটির আহ্বায়ক একই সংস্থার পরিচালক (প্রশাসন) প্রকৌশলী জ্ঞান রঞ্জন শীল। এ দুই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁদেরকে নিজ নিজ থেকে দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে। ইউএনবি।