ফেরি বিকল, ফলে দৌলতদিয়া ঘাটে আড়াই কিমি যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুটি ফেরি বিকল হয়ে পড়ায় ও যানবাহনের অতিরিক্ত চাপের ফলে দৌলতদিয়া ঘাটে প্রায় আড়াই কিলোমিটার লম্বা যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ৩০০ পণ্যবাহী ট্রাক ও অনেক যাত্রীবাহী বাস আটকা পড়ে আছে দৌলতদিয়ায়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার আরিচা অফিসের ব্যবস্থাপক আশরাফুল্লাহ খান জানান, এ রুটে নিয়মিত নয়টি ফেরি চলাচল করে। এদের মধ্যে দুটি বিকল হয়ে পড়েছে।গতকাল শনিবার রাত ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামের ফেরিটি নষ্ট হয়ে যায়। আর আগে থেকেই বিকল হয়ে আছে আমানত শাহ ফেরিটি। এ ছাড়া প্রায় নয় মাস বিকল থাকার পর গত শুক্রবার শাহপরান ফেরিটি মেরামত করে পাটুরিয়ায় আনা হয়। কিন্তু মাত্র কয়েক ঘণ্টা চলার পরই ফেরিটিতে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তার পরও প্রয়োজনের তাগিদে এ অবস্থাতেই ফেরিটি চালানো হচ্ছে।